আগামী ১৬ মে থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘোষিত সময় অনুযায়ী আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ মে পর্যন্ত।

thai foods

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী আগামী ১৬ মে ২০২৩ তারিখ থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে ব্যাবসায় প্রশাসন অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগেচিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার
পরে১০১টি দেশের নাগরিক হতে পারবেন বাংলাদেশিরা!