রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ভবন এলাকায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ-সিটিটিসি
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড়ে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেলে ও ৬ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

thai foods

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আজিজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল।

খাইরুল বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গেছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।

তিনি জানান, সায়েন্সল্যাবের পাশে একটি তিন তলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

ভবন এলাকায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ-সিটিটিসি

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণ সেখানে জমে থাকা গ্যাস থেকে হয়েছে বলে মনে করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী দল। এই দলের সদস্যরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এই অভিমত দিয়েছেন।

তবে এর আগে বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেছিলেন, স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে।

তার আগে ফায়ার সার্ভিস বলেছিল, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।

আজ রোববার বেলা ১১টার কিছু আগে তিনতলা ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত ও দগ্ধ ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির তিনতলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। সেখান থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে আসে।

ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। নিহত তিনজনই লায়রা প্রোডাক্টের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিকেলে সিটিটিসি জানিয়েছে, তাদের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে সেখানে গ্যাসের উপস্থিতি পেয়েছেন। কোনো আবদ্ধ জায়গায় স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘনত্বের গ্যাস থাকলে বৈদ্যুতিক সুইচ, শর্টসার্কিট, দেশলাই বা লাইটারসহ এ ধরনের যেকোনো কিছু থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

খখ/মো মি

আগে“‘অনুদান নয়, স্বল্পোন্নত দেশগুলো আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্য চায়”-প্রধানমন্ত্রী
পরেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজারের বেশি ঘর পুড়ে ছাই