রাজধানী গুলিস্তানে ৫ তলা ভবনে বিস্ফোরণ, নিহত ১৫, আহত শতাধিক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি পাঁচ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

thai foods

তবে লাশের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের এগারটি ইউনিট কাজ করছে।
গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বেড়েই চলেছে লাশের সংখ্যা

ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় স্যানেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এ ঘটনায় ওই ভবনের পাশের ৭ তলা সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। লাশগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত অন্তত ২০ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক ১৫ জনের মৃতদেহ মর্গে রাখার কথা নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

খখ/মো মি

আগে“স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য অবকাঠামো সম্প্রসারণে কাজ করতে হবে”-প্রধানমন্ত্রী
পরেসীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা