বান্দরবানের রোয়াংছড়িতে দু’পক্ষের গোলাগুলি, নিহত ৮

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: বান্দরবান জেলার রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।

thai foods

নিহতদের ম‌ধ্যে সাত জ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

এবিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

এব্যাপারে ও‌সি আবদুল মান্নান বলেন, ‘রে‌ায়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। লাশগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।’

খখ/মো মি

আগে“বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ”-প্রধানমন্ত্রী
পরে“ধারাবাহিকভাবে ২০০৮ সালের পর থেকে দেশে গণতন্ত্র অব্যাহত রয়েছে”-প্রধানমন্ত্রী