খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামীরা হলো, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানাধীন পলাশতলী গ্রামের মো: মজিবুর রহমানের ছেলে মো: সোহেল রানা (২৯), ও একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মাহমুদুল হাসান (২৮)।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে মোটরসাইকেলের ভিতরে বিশেষ ভাবে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, আজ ৯ এপ্রিল (রোববার) ভোর ৪টার সময় থানা পুলিশ চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া কলেজ গেইটে ফুলকলি দোকানের সামনে অভিযান চালায়। এসময় একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল, (যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫) এর ভিতরে বিশেষ ভাবে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সোহেল রানা (২৯) ও মাহমুদুল হাসান (২৮) নামের দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৪০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
খখ/মো মি


