রাউজান থানা পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধার, ১ ব্যক্তি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে একনলা বিশিষ্ট ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত এবং ডাকাতি, ধর্ষণসহ তিনটি মামলার আসামি আবু সাঈদ রিপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

গত ১৭ এপ্রিল রাত পৌনে নয়টার সময় রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জানালী হাট বাজারের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর আগ্নেয়াস্ত্র উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী হলো, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতান পুর জানালি চৌধুরী বাড়ির শওকত আকবর চৌধুরীর ছেলে আবু সাঈদ রিপন (৩৮)।

এবিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, টিম রাউজান নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আবু সাঈদ রিপন এর বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতি, ধর্ষণসহ তিনটি মামলা রয়েছে। রিপন একজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি।

পুলিশ জানায়, রাউজান থানার একটি দল
গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে আবু সাঈদ রিপন (৩৮) এর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পেছনে কোমড়ে গোজানো অবস্থায় একনলা বিশিষ্ট ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) এবং তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২ রাউন্ড নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার আবু সাঈদ রিপন (৩৮) এর বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতি, ধর্ষণ ও মারামারির তিনটি মামলা রয়েছে। রিপন একজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি।

এ ব্যাপারে গ্রেফতার আসামি আবু সাঈদ রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেতীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ, পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি
পরেগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু, ফি ১৫০০ টাকা