সীতাকুন্ডে ১২ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আশরাফ গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানা পুলিশ ১২ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আলহাজ্ব মোহাম্মদ আশরাফ উদ-দৌলাকে গ্রেফতার করেছে।

thai foods

সীতাকুন্ড থানাধীন ৯নং ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, সীতাকুন্ডসহ বিভিন্ন থানার ১২ টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আলহাজ্ব মোহাম্মদ আশরাফ উদ-দৌলাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল সীতাকুন্ড থানাধীন ৯নং ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার আলহাজ্ব আমির হোসেন মাস্টারের বাড়ী থেকে মোহাম্মদ আশরাফ উদ-দৌলাকে গ্রেফতার করে। ১২ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আশরাফ উদ-দৌলা এতো দিন পলাতক ছিল।

খখ/মো মি

আগে“স্মার্ট বাংলাদেশ’ গড়তে বিশ্বব্যাংক আমাদের সঙ্গে থাকবে”-প্রধানমন্ত্রী
পরেদেশের মসৃণ উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী