রাষ্ট্রপতির নামের সঠিক বানান ব্যবহারের অনুরোধ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম সঠিক বানানে লেখার অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ এই অনুরোধ জানিয়েছে।

thai foods

সোমবার (৮ মে) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির নামের সঠিক বানান বাংলা ও ইংরেজিতে লিখে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির নামের সঠিক বানান বাংলায় মো. সাহাবুদ্দিন, ইংরেজিতে MOHAMMED SHAHABUDDIN.

সরকারি দপ্তর, গণমাধ্যম ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এই বানান ব্যবহার ও প্রচার-প্রকাশের অনুরোধ করেছে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ।

খখ/মো মি

আগে“বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক, সেটা আমরা চাই না”-ড. হাছান মাহমুদ
পরেদুই বাংলার কালজয়ী কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই