পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ কাজে জড়িত ৪ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গত ১৯ মে পাঁচলাইশ মডেল থানাধীন বিপ্লব উদ্যানের সামনে এবং কোতোয়ালী থানাধীন ঝাউতলা মহসিনের বিল্ডিংয়ের নীচ তলা হতে এসব ইয়াবা উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার। তিনি বলেন, থানার বিশেষ টিম অভিযান চালিয়ে তিন হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ১৯ মে বেলা ১টা ৫ মিনিটে সময় পাঁচলাইশ মডেল থানার এসআই দীপক দেওয়ান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ তৌহিদুল ইসলাম (২০), মোঃ হারুন রশিদ (৩০), মোঃ জিয়াউর রহমান(২৩) কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ৬১০(ছয়শত দশ) ইয়াবা ট্যাবলেট, (যার ওজন ৬১ গ্রাম, মূল্য অনুমান একলক্ষ তিরাশি হাজার টাকা) উদ্ধার করা হয়। এসময় আসামীদের ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ী, (যার রেজিঃ নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৩৮) জব্দ করা হয়।

ধৃত আসামীদের স্বীকারোক্তি মতে ওই দিন পৌনে ৪টার সময় কোতোয়ালী থানাধীন ঝাউতলা মহসিনের বিল্ডিংয়ের নীচ তলার বাসা হতে অপর আসামী মোঃ আব্দুল করিম (৪০)কে গ্রেফতার করা হয়। আসামী করিমের হেফাজত হতে দুই হাজার চার পিস ইয়াবা ট্যাবলেট (যার ওজন ২৪০ গ্রাম, মূল্য অনুমানিক সাত লক্ষ বিশ হাজার টাকা) উদ্ধার করা হয়।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে নিজ নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেপাঁচলাইশে ১৩ জন জুয়াড়ি গ্রেপ্তার, টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ
পরেচট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক হলেন খোরশেদ আলম সুজন