পতেঙ্গা মডেল থানার বিশেষ অভিযান: ৬ জন পতিতা-খদ্দর আটক, চোলাইমদ উদ্ধার ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন পতিতা-খদ্দর আটক, চোলাইমদ উদ্ধার ও হত্যাসহ একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন। তিনি বলেন, ‘টিম পতেঙ্গা’ পৃথক অভিযান চালিয়ে ৬ জন পতিতা-খদ্দর আটক, চোলাইমদ উদ্ধার ও হত্যাসহ একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ১ জন ‘টিম পতেঙ্গা’ দক্ষিন পতেঙ্গা সীবীচস্থ টানেল ভিউ ও পিএফসি হোটেল হতে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অবস্থান ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জন নারী পতিতা ও ৩ জন পুরুষ খদ্দরসহ ৬ জনকে আটক হয়।

আটক পতিতা-খদ্দররা হলো, সাথী বেগম(২৩), সীমা বেগম (২৪), সেলিনা বেগম (২৮), মোঃ কামরুল হাসান(২৯), মোঃ মিজান (৩৪), মোঃ মিলন(২৬)।

গত ৩১ মে ‘টিম পতেঙ্গা’ দক্ষিন পতেঙ্গা বিজয় নগরস্থ আক্কাসের ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ বাবুল (৩৫), মোঃ মহিন উদ্দিন (২৪), মোঃ আরিফ (২৭)কে ৯ লিটার চোলাইমদ সহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া ৯ লিটার চোলাই মদের মূল্য অনুমানিক ৯ হাজার টাকা।

গত ১ জুন পৌনে ৮টার সময় কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা হতে ‘টিম পতেঙ্গা’ হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী রফিকুল ইসলাম প্রকাশ তুষার (২৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী হলো, নগরীর পতেঙ্গা থানার দক্ষিন পাড়া নাগর আলীর নতুন বাড়ীর মোঃ হানিফের ছেলে রফিকুল ইসলাম প্রকাশ তুষার (২৭)।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডা. আফছারুল আমীন আর নেই
পরে“আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি”- ড. হাছান মাহমুদ