“যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে বাংলাদেশের বাজেট ঘাটতি কম”- তথ্যমন্ত্রী

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বাংলাদেশের বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশের তুলনায় কম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

thai foods

তিনি বলেন, বাংলাদেশের বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ২ শতাংশ, আর ভারতের ৫ দশমিক ৯, যুক্তরাষ্ট্রে ৬ এবং এমন শতাধিক দেশ ঘাটতি বাজেট দিচ্ছে। তাহলে বাংলাদেশের বাজেট কীভাবে ঘাটতির বাজেট হলো?

রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান আছে যারা পেশাদার সমালোচক, আর কিছু আছেন রাজনৈতিক সমালোচক; যারা বলছেন এটা ঘাটতির বাজেট। যারা পেশাদার সমালোচক তারা রিসার্চ করে সমালোচনা করেন- এটা কতটুকু সত্য সেটা জানি না। কারণ পড়াশোনা করে সমালোচনা করলে বাজেট নিয়ে এ ধরনের কথা বলতে পারতেন না।

অনেকেই সরকারের পেশাদার সমলোচক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তারা (সমালোচক) খোঁজখবর না নিয়ে সমলোচনা করে। তাদের দৃষ্টি আকর্ষণ করছি জিডিপির অনুপাতে ৫ দশমিক ২ শতাংশ ঘাটতি। যা ভারত, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের চেয়ে ঘাটতি কম।

‘সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিএনপির পেছনে আজরাইল আছে, তার সঙ্গে আবার শয়তানও আছে। তাই শয়তান যার সঙ্গে থাকে, আজরাইল তার কাছে আগে পৌঁছায়।

এসময় তিনি বলেন, আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই।

তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো আগেও ছিল, এখনও আছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এতটুকুও নষ্ট হয়নি। তবে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা হলো দক্ষিণ আমেরিকার সঙ্গেও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ভালো। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে।

যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ। সেটি ধরে রাখার পাশাপাশি আরও বাড়ানো হবে। এছাড়া যেসব দেশে সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে টেনশনে আছেন, তাদের টেনশন দূর করতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।

নির্যাতনকারীদের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সরকারও তথ্য সংগ্রহ করছে। যারা আগুন সন্ত্রাস করেছে তাদের তালিকা করা হচ্ছে, উসকানি ও অর্থদাতাদের তালিকাও হবে। বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে সেসব মামলার বাদি, তদন্ত কর্মকর্তা ও গুম খুনের সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তালিকা করেছে দলটি। সরকারও বিএনপির যেসব নেতাকর্মী আগুন সন্ত্রাসে জড়িত ছিল এবং নির্বাচনে বাধা দিয়েছে তাদেরও তালিকা করছে। এসব তালিকা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে দেব এবং আমি নিজেও একটি মামলার বাদি হব।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

খখ/মো মি

আগেতীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে, থাকবে আরও ৩ দিন
পরে“মূল্যস্ফীতি আর বিদ্যুৎয়ে দেশের মানুষ পাচ্ছে”-প্রধানমন্ত্রী