কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করলো সদরঘাট নৌ থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে
ইপিজেড থানাধীন নৌবাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ জানায়,
আজ ৬ মে সকালে কর্ণফুলী নদীতে নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভাসমান অবস্থায় লেগে থাকা লাশের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি ছিল একটি তরুণীর। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হতে পারে। মরদেহটি প্রায় অর্ধগলিত ছিল। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ছিলেন (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নদীতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মরদেহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খখ/মো মি

আগেপ্রচণ্ড গরমে ৫-৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
পরেশ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের বিচার শুরু