“এই মুহূর্তে দু’টি বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মুহূর্তে আমাদের দু’টি বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ। এ দু’টি সমস্যা সমাধানে কাজ করতে হবে। এসময় পেঁয়াজসহ কৃষিপণ্যের জন্য আঞ্চলিক সংরক্ষণাগার নির্মাণের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি কেন এত বেশি হবে। আমরা এটি নিয়ন্ত্রণের জন্য কৃষি পণ্য সংরক্ষণ করবো। চাল, ডাল, তেল ইত্যাদি পণ্যের রিজার্ভ বাড়াতে হবে। এটি টিসিবির মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে শুধু ঢাকায় নয়, অন্যান্য শহরগুলোতেও করতে হবে।’

একনেকে প্রধানমন্ত্রী ‘জি টু জি’ ভিত্তিতে নেওয়া ঋণের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এক্ষেত্রে তাদের গাফিলতি থাকলে ভিন্ন কথা কিন্তু আমাদের দিক থেকে যেন কোনো সমস্যা না থাকে।’ সেই সঙ্গে ডলার সংকট মোকাবিলায় মিতব্যয়ী সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনাও দেন। সেগুলো হলো- প্রকল্পে সরকারি বিধি-নিষেধ মেনে গাড়ি কেনা, প্রকল্প প্রস্তাবের গভীরে গিয়ে নিখুঁতভাবে মূল্যায়ন করাসহ ইত্যাদি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডলার সংকট সাময়িক। আমরা আশা করি আমাদের রিজার্ভ বাড়বে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী অর্থবছর ৬ শতাংশের মধ্যে হয়তো মূল্যস্ফীতি রাখা যাবে না। কিন্তু সরকারি উদ্যোগগুলো দ্রুত নিলে কার্যকর ফল পাওয়া যাবে। যেমন আমাদের বাণিজ্যমন্ত্রী বললেন দাম না কমালে পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দুই সপ্তাহ সময় লাগলো। যখনই আমদানির চিঠি এলো, তখনই দাম কমতে শুরু করলো।’

এর আগে, মঙ্গলবার (৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

খখ/মো মি

আগেকরোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭
পরেপাঁচলাইশের আতুরার ডিপো হতে ৬ জন পতিতা-খদ্দর গ্রেপ্তার