কোতোয়ালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ছোরা উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪ টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

thai foods

কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস পার্কিং এর ভিতর অন্ধকারাচ্ছান্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুন রাত সাড়ে ১০টার সময় সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস পার্কিং এর ভিতর অন্ধকারাচ্ছান্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় অভিযান চালিয়ে ওই স্থান থেকে ছিনতাই ও
ডাকাত চক্রের সদস্য বাদশা প্রকাশ ডন বাদশা প্রকাশ সোহেল (২২), মোঃ ডালিম (২১), মোঃ হাসান (২০), মোঃ আকাশ (২০)কে গ্রেফতার করে। অভিযানকালে অজ্ঞাতনামা ৪-৫ জন ডাকাত চক্রের সদস্য দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের হেফাজত হতে ৪টি স্টীলের তৈরি টিপ ছোরা উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়, তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্র (টিপ ছোরা) নিয়ে রাতের বেলায় ঘটনাস্থলসহ বিআরটিসি, সিআরবিগামী পথচারী, ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই-ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য ঘটনাস্থলে একত্রিত হয়ে শলাপরামর্শ করছিলো।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগে“নিরপেক্ষ সরকারের শর্তে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না”-ওবায়দুল কাদের
পরে১৭ বছর পর গ্রেফতার হলো ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিহারী শামীম