খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশ ডাকাতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীমকে ১৭ বছর পর গ্রেফতার করেছে।
বুধবার (৭ জুন) রাতে নগরীর ওয়ার্লেস মোড়
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীম খুলশী থানার ডিজেল কলোনীর বালুর মাঠ এলাকার আজিম সরকারের ছেলে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৬ সালের জানুয়ারি মাসে নগরীর খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির মামলায় শামীমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৭ বছর পর বুধবার (৭ জুন) রাতে নগরীর ওয়ার্লেস এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে এই মামলা ছাড়াও হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, ২০০৬ সালে লালখানবাজার বাঘঘোনা এলাকায় অ্যাডভোকেট সাত্তারের বাসভবনে ৭-৮ জনের একটি ডাকাত দল টাকাসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এরপর শামীমসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয় থানায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই মামলায় ১৭ বছরের সাজা হয় তার। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
খুলশী থানার অপারেশন অফিসার এসআই
জুবায়ের মৃধা জানান, গত ২৮ ফ্রেব্রুয়ারি ডাকাতি মামলায় শামীমকে ১৭ বছরের সাজা দেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওয়ার্লেস মোড় থেকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


