কর্ণফুলী নদী থেকে ৪০ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

শনিবার (১০ জুন) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন মন্দিরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, এমভি হাসিব নামে একটি জাহাজের নিচে পাখার সঙ্গে লাগানো অবস্থায় লাশটি উদ্ধার হয়েছে। যার আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। পরনে ছিল ১টি খয়েরী রঙের  ম্যাক্সি ও পেটিকোট। মাথার চুল আনুমানিক ৩০ ইঞ্চি লম্বা, চুলের রঙ কালো। কান ২ টিতে সোনালী রঙের দুল, হাত ২ টিতে সোনালী রঙের ছুড়ি, নাকে ১ টি নাকফুল আছে যা সোনালী রঙের।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, নারীর বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিল খয়েরি রঙের জামা। হাতে চুড়ি, নাকে নোলক এবং কানে দুল ছিল।

তিনি আরো বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন থেকে চারদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। নগরী এবং জেলার যেসব স্থানে মিসিং ডায়েরি আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহের জন্য পিবিআইকে বলা হয়েছে।’

খখ/মো মি

আগেআজ থেকে চট্টগ্রামে নামছে ‘পর্যটক বাস’
পরে“জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি”-ওবায়দুল কাদের