চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি নূরে আলম মিনা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা।

thai foods

চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

একই আদেশ পুলিশের সাত জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।

নূরে আলম মিনা ২০২০ সালে চট্টগ্রাম জেলার
পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে
পদোন্নতি লাভ করেন। পরে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে দায়িত্ব পালনের পর রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পান।

এছাড়া বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি”-তথ্যমন্ত্রী
পরেচট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, সাধারন সম্পাদক দিদারুল আলম