২৯ জুন পবিত্র ঈদুল আজহা

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

thai foods

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১৯ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জামাদ্দার।

সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন (১০ জিলহজ) বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কোরবানি করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ ২৯ জুন। এ দিনেই ঈদ উদযাপিত হবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে।

খখ/মো মি

আগেচন্দনাইশে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুছ গ্রেফতার
পরেকুমিল্লার বাঙ্গরা বাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার