হাটহাজারী থানার নতুন ওসি মনিরুজ্জামান

আনোয়ারা থানায় সোহেল আহমদ
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানকে।

thai foods

আজ ২৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় হাটহাজারী থানার বিদায়ী ওসি মো. রুহুল আমীনের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম জেলা
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এক আদেশে হাটহাজারী ও আনোয়ারা থানার দুই ওসিকে বদলি করে নতুন ওসি পদায়ন করা হয়।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের এক আদেশে হাটহাজারী ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানকে হাটহাজারী থানায় ও ইন্সপেক্টর মো. সোহেল আহমদকে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়।

বিদায়ী দুই ওসি আনোয়ারা থানার মির্জা মোহাম্মদ হাছান ও হাটহাজারী থানার রুহুল আমীনকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

হাটহাজারী থানার নতুন ওসি মো. মনিরুজ্জামান ইতিপূর্বে একাধিক থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগে“যুক্তরাষ্ট্র এবং ভারতের ‘ডিএনএ’র’ মধ্যে গণতন্ত্র রয়েছে”-জো বাইডেন
পরে“শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়ার শাস্তি স্থগিত রয়েছে”-ওবায়দুল কাদের