দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০০ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

thai foods

শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেলেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৩৪৪ জন ঢাকার বাইরের। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।

খখ/মো মি

আগে“শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়ার শাস্তি স্থগিত রয়েছে”-ওবায়দুল কাদের
পরেপদ্মা সেতুতে এক বছরে টোল আদায় ৭৯০ কোটি টাকা