পাঁচলাইশে ১০ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শাকিল নামের ১ জন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গত ২২ জুন ৬টা ৫ মিনিটের সময় পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শাকিলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামী হলেন, কক্সবাজার সদর থানার চৌফলদন্ডি কালু ফকির পাড়ার শাহ আলমের বাড়ির শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল (২৯)।

এবিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শাকিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুন সাড়ে ৫ টার সময় এসআই শরীফ রোকনুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, মোটর সাইকেল দূর্ঘটনায় আহত মোহাম্মদ শাকিল (২৯) জরুরী বিভাগে চিকিৎসা জন্য অবস্থান করছে। তার ব্যাগে কি আছে এই বিষয়ে জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক জবাব না দিয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

ওই ঘটনায় আহত মোঃ ইমন (২৪) জানায়, সে ২২ জুন রাত অনুমান ৪ টা ২০ মিনিটের সময় তার সাথে থাকা আহত বন্ধু মোঃ আজাদ (২১) ও সাখাওয়াত হোসেন রাফসান (২২) সহ মোটর সাইকেল যোগে চান্দগাঁও থেকে মইজ্জারটেক গরু বাজার যাওয়ার পথে নতুন ব্রীজ পার হয়ে টোল গেইটের একটু সামনে বর্ণিত আসামী মোহাম্মদ শাকিল (২৯) বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে মোটর সাইকেল যোগে এসে স্বজোরে ধাক্কা দিলে তারা সকলেই পাকা রাস্তার উপর পড়ে আহত হয়। তখন আশেপাশে থাকা লোকজন এসে তাদেরকে মালামাল সহ চমেক চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ধৃত আসামী মোহাম্মদ শাকিল (২৯) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর হতে তার দেখানো ও সাক্ষীদের সামনে উক্ত ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, (যার ওজন পলিব্যাগ সহ ৯৭৫ গ্রাম, মূল্য অনুমান ৩০ লাখ টাকা) উদ্ধার করে।

এসময় একটি কালো রংয়ের ম্যানিব্যাগ, (যার ভিতর নগদ ১,৮২০ টাকা, একটি মোটর সাইকেল এর রেজিস্ট্রেশন সনদ, একটি মোটর ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয় পত্র, একটি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, একটি কালো রংয়ের Redmi মোবাইল সেট, একটি Iphone 14 pro max মোবাইল সেট, একটি কালো রংয়ের কাধের স্কুল ব্যাগসহ জব্দ করা হয়।

ধৃত আসামী জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।

ধৃত আসামী মোহাম্মদ শাকিল (২৯) মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হওয়ায় সে বর্তমানে চমেক হাসপাতালের ২৬নং ওয়ার্ডে (বেড নং-৫৪সি) চিকিৎসাধীন রয়েছেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

খখ/মো মি

আগেপদ্মা সেতুতে এক বছরে টোল আদায় ৭৯০ কোটি টাকা
পরেকোতোয়ালীতে ২০ কেজি গাঁজা ও ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার, ৪ মাদক কারবারি গ্রেফতার