খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসময় ১টি প্রাইভেট কার জব্দ এবং ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয় ।
২৩ জুন রাত পৌনে ১২টা হতে ২৪ জুন পৌনে ২টার মধ্যে কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর এবং চকবাজার থানাধীন চট্টেশ্বরী রবি দাশ কলোনির ধৃত আসামী শিবলু দাশ এর বাসা হতে এসব মাদক উদ্ধার করা হয়।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, ‘টিম কোতোয়ালী’ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ জানায়, সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে ঘটনাস্থল হতে মোঃ শাহিন, রনজিৎ তালুকদার, শিবলু দাশ, সজল কর্মকারকে আটক করে। পরে তাদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা, ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার পশ্চিম সাচার এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ শাহিন (৩৮), চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পূর্ব চাম্বল দেবেন্দ্র তালুকদারের বাড়ীর মৃত বিজয় তালুকদারের ছেলে রনজিৎ তালুকদার (৪৭), চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার চট্টেশ্বরী রোড মিলনের টিনশেড ঘর, রবি দাশ কলোনীর মিলন দাশের ছেলে শিবলু দাশ (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার দরোরা বাজারের কামার বাড়ী এলাকার মৃত সুনীল কর্মকারের ছেলে সজল কর্মকার (৩১)।
খখ/মো মি


