চসিককে ১০০ রিকশাভ্যান দিল জিপিএইচ ইস্পাত লিমিটেড

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে...
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ঈদুল আযহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১০০টি রিকশাভ্যান দিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।

thai foods

রোববার (২৫ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে রিকশাভ্যানগুলো হস্তান্তর করা হয়। জিপিএইচ ইস্পাতের লজিস্টিক্স ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মোহম্মদ শওকত ওসমান সেগুলো মেয়রকে দেন।

এসময় মেয়র বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। এবারে কোরবানির বর্জ্য বিকেল পাঁচটার মধ্যে অপসারণের জন্য ৩৭০টি গাড়ি নিয়ে কাজ করবো আমরা। এজন্য নগরীকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে জিপিএইচ ইস্পাতের দেয়া এ উপহার আমাদের পরিচ্ছন্ন বিভাগকে আরো গতিশীল করবে।’

এসময় আরও বক্তব্য রাখেন, জিপিএইচ ইস্পাতের গণমাধ্যম পরামর্শক অভীক ওসমান, চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড.নিছার ‍উদ্দিন মঞ্জু, নুরুল হক, গাজী মো. শফিউল আজম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম,
অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল হাসান।

খখ/মো মি

আগে“লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল”- তথ্যমন্ত্রী
পরে“বাণিজ্যমন্ত্রী দাম কমাবেন বললেই পরদিনই বেড়ে যায়”- মুজিবুল হক চুন্নু