চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি নুরে আলম মিনার যোগদান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা। এর আগে তিনি চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

thai foods

সোমবার (২৬ জুন) চট্টগ্রাম রেঞ্জের ৬১তম ডিআইজি হিসেবে তিনি দায়িত্ব নেন।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দায়িত্ব গ্রহণের আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১- এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নুরে আলম মিনা বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। নূরে আলম মিনা ২০২০ সালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন। পরে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে দায়িত্ব পালনের পর রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পান।

খখ/মো মি

আগেচট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি নুরে আলম মিনার যোগদান
পরেচন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার