খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১০ জুলাই চন্দনাইশ থানাধীন ১০নং ধোপাছড়ি ইউনিয়নের চাপাছড়ি বাজারস্থ দেলোয়ার এর দোকানের সামনে রাস্তার উপর হতে এসব মাদক উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন, বান্দরবান সদরের
কুহালাম ইউনিয়নের চেমী ডলু পাড়ার মৃত অংশৈ থুই মারমার ছেলে থোয়াই শৈ নু মারমা(২৬) ও একই এলাকার চৌধুরি মার্মার ছেলে বাউ মং মার্মা(৪০)।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ধোপাছড়ি ইউনিয়নের চাপাছড়ি বাজারস্থ দেলোয়ারের দোকানের সামনে রাস্তা হতে এ দুই জন মাদক কারবারিকে দেশীয় তৈরী ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


