বঙ্গবন্ধু টানেলের টোল নির্ধারণ, সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গার সঙ্গে আনোয়ারকে যুক্ত করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল হার নির্ধারণ করা হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (১৩ জুলাই) যানবাহনের শ্রেণী অনুযায়ী টোল হার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেলে মোট ১২ ধরনের যানবাহনের টোল দিতে হবে। এই টানেলে মোটরসাইকেল চলতে পারবে না।

সর্বনিন্ম টোল ধরা হয়েছে ২০০ টাকা। প্রাইভেটকার পারাপারে এই টোল দিতে হবে। প্রতিবার পিকআপ পারাপারে টোল ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ২৫০ টাকা। ৩১ আসনের কম বাসের টোল ৩০০ টাকা। ৩২ আসনের বেশি বাসের টোল ৪০০ টাকা। তিন এক্সেল বিশিষ্ট বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আট টনের ট্রাক পারাপারে ৫০০ টাকা এবং ১১ টনের ট্রাকে ৬০০ টাকা টোল দিতে হবে। তিন এক্সেলের ট্রেইলারে টোল লাগবে ৮০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারে দিতে হবে ১ হাজার টাকা। পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি দিতে হবে ২০০ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, টানেল যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার দিন থেকে এই টোল হার কার্যকর হবে। টানেল উদ্বোধনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আভাস দিয়েছেন নির্বাচনের আগে চালু হবে দেশের প্রথম টানেল-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

খখ/মো মি

আগেসংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে বিএনপির ৩১ দফা ঘোষণা
পরেকর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নামা মরদেহটি ডেন্টিস্ট রাজেশ বড়ুয়ার