“ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে”-ইসি মো. আলমগীর

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

thai foods

সোমবার ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন। ঢাকা-১৭ আসনে ভোট কম পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে।’

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি ১০/১৫টা কেন্দ্র পরিদর্শন করেছি সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। সব কেন্দ্র শান্তিপূর্ণ দেখেছি। এ পর্যন্ত কোনও অশান্তির খবর আমরা পাইনি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ঢাকার বাইরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানেও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটেনি।’

ভোটের হার প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘ভোটার টার্নআউট ঢাকার বিষয় বলবো কম। খুবই কম। আমরা প্রকৃত হিসাব এখনও পাইনি। তবে ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে। ফলাফলের পরে এটা চূড়ান্তভাবে বলা যাবে। ৭টি পৌরসভা নির্বাচন হয়েছে। সেখানে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট পড়েছে। ইউনিয়ন পরিষদের ভোটের কোনও তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’

একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে, এতে কি ভোট সুষ্ঠু বলতে পারি– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’

ভোটের হারে সন্তুষ্ট কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট হলেই সন্তুষ্টি প্রকাশ করি। কিন্তু ভোটাররা কেন যায়নি, এর অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি জানি না। আর অনুমান করে বলাও ঠিক হবে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনারা সেটা বিচার বিশ্লেষণ করবেন। তখন আমরা জানতে পারবো কেন ভোটার আসেনি।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের বন্দরে ২২০ লিটার চোলাই মদসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
পরেদোহাজারী পৌরসভার প্রথম মেয়র আওয়ামী লীগের লোকমান হাকিম