চান্দগাঁওয়ে আগ্নেয়াস্ত্র এলজিসহ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাজ্জাদ গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী সাজ্জাদ হোসাইনকে দেশীয় তৈরি এলজিসহ (আগ্নেয়াস্ত্র) গ্রেপ্তার করেছে।

thai foods

চান্দগাঁও থানাধীন চাঁন্দ মিয়া সওদাগর রোডস্থ অদুর পাড় দক্ষিন গলির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসী সাজ্জাদ হোসাইন (২৬) চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুল সোনা মিয়া সওদাগরের বাড়ীর মোঃ জামালের ছেলে।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খাইরুল ইসলাম বলেন, কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী সাজ্জাদ হোসাইনকে দেশীয় তৈরি এলজিসহ (আগ্নেয়াস্ত্র) গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদ চান্দগাঁও, বায়েজিদ বোস্তামীসহ আশপাশ এলাকার চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। তার বিরুদ্ধে চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দিবাগত রাত দেড়টার সময় ‘টিম চান্দগাঁও’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রীজের পশ্চিম পাশে মাছ বাজার সংলগ্ন কালবাটের উপর হতে আসামী মোঃ সাজ্জাদ হোসাইন (২৬) কে গ্রেফতার করে। পরে দেহ তল্লাশী করে তার পরিহিত কালো রংয়ের মোবাইল প্যান্টের পিছনে কোমড়ে গোঁজানো অবস্থায় ১ টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, প্যান্টের ডান পকেটে থাকা ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেভারতে বিজেপিবিরোধী ২৬ দলের নতুন জোট ‘ইন্ডিয়া’
পরেডাকাতি মামলার আসামি হায়দার আলী গ্রেপ্তার