খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী থানার ডাকাতি মামলার আসামি মোঃ হায়দার আলীকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের একটি টিম গত কাল ১৮ জুলাই নগরীর লালদীঘি এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি হায়দার আলী (২৯) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা মিয়াজীর গোষ্ঠির বাড়ীর মোঃ শফি প্রকাশ কসাই শফির ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি বলেন, ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামির আদালতের স্বীকারোক্তিতে আসামি মোঃ হায়দার আলীর নাম উল্লেখ করা হয়। তার কাছ থেকে ডাকাতির সময় লুন্ঠিত তিনটা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খখ/মো মি


