খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ২ জন নারী (পতিতা) ও ৫ জন পুরুষকে (খদ্দর) গ্রেপ্তার করেছে।
উত্তর পতেঙ্গা চরপাড়া মোড় ৪ তলা সাদা
বিল্ডিং এর ভিতর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,মোছাঃ আছমা আক্তার (২২), সনিয়া আক্তার (২৫), মোঃ শাহিন আলম (৩২), মোঃ শামীম (৩০), মোঃ ফারুক (৪৮), মোঃ মামুন (২৮), মোঃ লিটন (৩২)।
এবিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ জন নারী (পতিতা) ও ৫ জন পুরুষকে (খদ্দর) গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ মোরশেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই সাড়ে ৭টার সময় ‘টিম পতেঙ্গা’ অভিযান চালিয়ে পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা চরপাড়া মোড় ৪ তলা সাদা বিল্ডিং এর অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ জন নারী (পতিতা) ও ৫ জন পুরুষকে (খদ্দর) গ্রেপ্তার করে।
এদিকে, গত ২৭ জুলাই পৌনে ৭টার সময় টিম পতেঙ্গা অভিযান চালিয়ে পতেঙ্গা মডেল থানাধীন কাটগড় ধুমপাড়া আম্বিয়া পেট্রোল পাম্প এর পাশে মোজাফ্ফর বিল্ডিং এর সামনে হতে মোঃ মোরশেদুল ইসলাম (৩৪)কে ১কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার মোঃ মোরশেদুল ইসলাম(৩৪) চট্টগ্রামের বাঁশখালী থানার শেখের খীল মৌলভীর দোকানস্থ সাম সিকদার বাড়ীর মৃত জামাল উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃতরা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


