৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিজেকেএস চ্যাম্পিয়ন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপে দলগত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এবং রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

thai foods

শনিবার (২৯ জুলাই) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হোসেন মুনির (সুমন), সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আছলাম মোর্শেদ, কামাল আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য লায়ন আসিফ আহমেদ মৃধা, সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, তানভীর আহমেদ চৌধুরী, সাইফুল্লাহ চৌধুরী, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, মুজিবুর রহমান, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, সরোয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ নুর নবী লিটন, আবু জাহেদ, জাফর ইকবাল, কাজী মো: জসিম উদ্দিন, শাহ পরান, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ, যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য মারিয়া চক্রবর্ত্তী, গাজী লোকমান হাসান চৌধুরী, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইভেন্ট ভিত্তিক ফলাফল:-

বালিকা একক: চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার খই খই সাই মার্মা, রানারআপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সামান্তা হোসেন তুশি।

বালক একক: চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার রামহিম, রানারআপ রাজশাহী জেলার নাফিস।

পুরুষ দ্বৈত: চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবানিহীর হাসিব ও হাসেম হাসিব, রানার্সআপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সজিব ও হৃদয়।

পুরুষ একক: চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার রামহিম, রানারআপ চট্টগ্রাম জেলার ইমন।

মহিলা একক: চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সাদিয়া রহমান মৌ, রানারআপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সোমা।

মহিলা দ্বৈত: চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মৌ ও সোমা, রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর সাহিমা ও সিগমা।

মিশ্র দ্বৈত : চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার মুনতাসিন হৃদয় ও খই খই সাই মার্মা, রানার্সআপ চট্টগ্রাম জেলার রামহিম ও ঐশী।

মহিলা দলগত চ্যাম্পিয়ন: চট্টগ্রাম জেলা, রানার্সআপ: বাংলাদেশ আনসার ও ভিডিপি।

৩য় স্থান: বাংলাদেশ বিমান, ৪র্থ স্থান: বাংলাদেশ সেনাবাহিনী।

পুরুষ দলগত চ্যাম্পিয়ন: চট্টগ্রাম জেলা, রানার্সআপ: বাংলাদেশ আনসার ও ভিডিপি।

৩য় স্থান: বাংলাদেশ সেনাবাহিনী, ৪র্থ স্থান: বাংলাদেশ বিমান।

খখ/মো মি

আগে“মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিত”-ওবায়দুল কাদের
পরে“শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না”-প্রধানমন্ত্রী