ফটিকছড়ি থানার নতুন ওসি মীর মো: নুরুল হুদা

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলা পুলিশের ইন্সপেক্টর মীর মো: নুরুল হুদাকে।

thai foods

আজ ৭ আগস্ট (সোমবার) ফটিকছড়ি
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: নুরুল হুদা বিদায়ী ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারেের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশের এক আদেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও ফটিকছড়ি থানার ওসি পদে রদবদল করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ইন্সপেক্টর মীর মো: নুরুল হুদাকে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করে। আর ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারকে জেলা পুলিশের লাইন ও আর এ বদলি করা হয়।

একই আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর মির্জা মোহাম্মদ হাসানকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, ফটিকছড়ি থানার নবাগত ওসি মীর মো: নুরুল হুদা ইতিপূর্বে সিএমপির চকবাজার থানা, ইপিজেড থানা ও বন্দর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা।

খখ/মো মি

আগে“নৌকা মার্কায় আমরা যাকেই নমিনেশন দিই, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে”-শেখ হাসিনা
পরেকোতোয়ালীতে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার