পাঁচলাইশে ২৫ হাজার ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার, ৪ মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়াও অভিযানে নানা ধরনের মাদক আইস, বিদেশী মদ, ফেনসিডিল, গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রির দেড় লাখ টাকা জব্দ করা হয়। এসময় ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

গ্রেপ্তার আসামিরা হলেন-মোঃ দিদার (৩৪), মোঃ সোয়াইব সরকার (৪৮), মোঃ রফিক (৩৮), মোঃ তৈয়ব (২৮)।

এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো নাজিম উদ্দীন মজুমদার।

পুলিশ জানায়, আজ ৯ আগস্ট পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ‘পাঁচলাইশ মডেল থানা অভিযান টিম’ গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর মোড়ে কক্সবাজার হতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে ০২ জন ইয়াবা ব্যবসায়ী মোঃ দিদার (৩৪), মোঃ সোয়াইব সরকার (৪৮) নামে ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের দেয়া তথ্যমতে সিএমপি’র বন্দর থানাধীন কলশী দিঘীর মুখে ইপিজেড সংলগ্ন একটি বিল্ডিং এ অভিযান চালিয়ে মোঃ রফিক (৩৮), মোঃ তৈয়ব (২৮) নামে ২ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৭৯ লাখ ৪৩ হাজার ৫’শ টাকা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা।

খখ/মো মি

আগেসীতাকুণ্ডে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে হত্যা, জড়িত ৫ জন গ্রেপ্তার
পরে“ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বাদ দিয়ে সাইবার আইন স্রেফ আইওয়াশ”- চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদ