“ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বাদ দিয়ে সাইবার আইন স্রেফ আইওয়াশ”- চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদ

বিশ্ব জনমতকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে...
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা (ডিএসএ) আইনের নাম বাদ দিয়ে কিছু ধারায় সংশোধন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন করার সিদ্ধান্ত বাদ দিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় এর খসড়ার অনুমোদন হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ভাঁওতাবাজি বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা।

thai foods

বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে রূপান্তরের সিদ্ধান্ত স্রেফ আইওয়াশ। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোকা দেওয়ার অপচেষ্টা। প্রস্তাবিত নতুন আইনে যেসব বিধান থাকছে, তাতে ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের মৌলিক কোনো পার্থক্য নেই। নতুন আইনও স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পথে অন্তরায় হবে এবং ভীতির পরিবেশ অপরিবর্তিত থাকবে।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নতুন বোতলে পুরোনো পানীয় পরিবেশনের মতোই সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইনের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে। দেশের বিশিষ্টজন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা ও মতামত গ্রহণ ছাড়াই নতুন আইনে মন্ত্রিসভার অনুমোদন সরকারের সদিচ্ছার প্রমাণ করে না।

এতে আরও বলা হয়, নতুন আইনে বিভিন্ন ধারায় যে বিধানগুলো সন্নিবেশ করা হচ্ছে তাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নিপীড়নের খড়গ ঝুলবে। পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, নতুন আইনের কয়েকটি ধারায় সাজার মেয়াদ কিছুটা কমানো হয়েছে, তবে সামগ্রিক প্রভাব অভিন্নই থাকবে। আর জামিন অযোগ্য কয়েকটি ধারা জামিনযোগ্য করা হয়েছে তা ইতিবাচক হলেও দেশের বিচার ব্যবস্থার বর্তমান বাস্তবতায় জামিন পাওয়া না পাওয়া ক্ষমতাসীনদের ইচ্ছাধীন।

বিবৃতিতে আরো বলা হয়, নতুন আইন জাতিসংঘ, মানবাধিকার সংস্থা সমূহ, ইউরোপ ইউনিয়নসহ বিশ্ব বিবেককে ধোকা দেওয়ার উদ্দেশ্যে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিদাতাগণ হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক নসরুল কাদের, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, এ্যাবের সম্পাদক প্রকৌশলী সেলিম জানে আলম, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, ড্যাব জেলা শাখার সভাপতি, তমিজ উদ্দিন মানিক, ইউনাইটেড ল’য়ার্স ফোরামের সাধারণ সম্পাদক এড. জহুরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী প্রমুখ।

খখ/মো মি

আগেপাঁচলাইশে ২৫ হাজার ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার, ৪ মাদক কারবারি গ্রেপ্তার
পরেডেঙ্গুতে মৃত্যু ১২, নতুন ভর্তি ২৮৪৪ জন