“বিএনপির সঙ্গে এখন আর কোনো বিদেশি শক্তি নেই”-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে এখন আর কোনো বিদেশি শক্তি নেই।

thai foods

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের এলজিইডি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, বিএনপির সঙ্গে এখন আর কোনো বিদেশি শক্তি নেই। তারা মহাসমাবেশের ডাক দিয়েছিল, অর্থাৎ আন্দোলনের বেলুনটা ফুলিয়েছিল। পরেরদিন আবার ঢাকার প্রবেশমুখ অবরোধ দিয়েছিল, এরপর দেখা গেল বিএনপির আন্দোলনের যে বেলুন ফুলেছিল পরেরদিনই তা চুপসে গেছে। বিএনপিও বুঝতে পেরেছে শেখ হাসিনাকে সরানো তাদের পক্ষে সম্ভবপর নয়, সেজন্য দেখেন না বেলুন ফোলানোর পর আস্তে আস্তে বাতাস কমে যাচ্ছে। বিএনপি আন্দোলনের বেলুন আর ফোলাতে পারছে না।

তিনি বলেন, আন্দোলনের বেলুন না ফোলার কারণে এখন তাদের লিফলেট বিতরণ আর হাঁটা কর্মসূচি, পদযাত্রা মানেই তো হাঁটা। কয়দিন হাঁটা কর্মসূচি, কয়দিন বসা কর্মসূচি, আবার কয়দিন দৌড়ানো কর্মসূচি দিয়ে তারা কর্মীদের চাঙা রাখার চেষ্টা করছে। তাদের কর্মীরাও জেনে গেছে বিদেশিদের পদলেহন এখন করে তাদের কোনো লাভ হয় নেই। বিদেশিরাও তাদের তত্ত্বাবধায়ক সরকার, তথাকথিত নিরপেক্ষ সরকার, এগুলোর প্রতি কোনো সমর্থন জানায়নি। সেজন্য বিএনপি আন্দোলনের বেলুনের আর ফোলাতে পারছে না। একটু বাতাস ঢুকে, আবার বের হয়ে যায়, এই হচ্ছে বিএনপির দশা।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করছে কি না সেটি হচ্ছে মুখ্য, সেখানে বিএনপি নেতারা কিংবা বিএনপি অংশগ্রহণ করলো কি না সেটি মুখ্য বিষয় নয়। কেউ নির্বাচনে আসুক বা না আসুক জনগণের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন হবে এবং শেখ হাসিনা পরপর চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এই দেশে।

খখ/মো মি

আগেসাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড
পরেচন্দনাইশে ৫০ লিটার দেশীয় মদসহ কারবারি গ্রেপ্তার