খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ইউছুপ একজন মাদক কারবারি। তিনি নিজে সেবনের পাশাপাশি মদ বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মাদক সেবনের অপরাধে ২ লিটার চোলাই মদসহ ইউচুপ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী নিজ বাড়ি থেকে আরও ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
মোঃ ইউচুপ প্রকাশ রশিক (৫৫), চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়ার মৃত মোঃ এয়াকুব আলীর ছেলে।
খখ/মো মি


