সিএমপির ২ থানার ওসি রদবদল: পাঁচলাইশে নতুন ওসি সন্তোষ চাকমা, খুলশীতে রুবেল হাওলাদার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির খুলশী থানা ও পাঁচলাইশ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। পাঁচলাইশে নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে খুলশী থানার সন্তোষ চাকমাকে আর খুলশী থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর রুবেল হাওলাদারকে।

thai foods

সিএমপি কমিশনারের এক আদেশে- খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমাকে পাঁচলাইশ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে,পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

একই আদেশে সিটিএসবি পরিদর্শক এ আই এম তৌহিদুল করিমকে সিএমপির চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), সিটিএসবি পরিদর্শক রফিক উল্লাহকে পরিদর্শক (প্রসিকিউশন) ও পরিদর্শক (প্রসিকিউশন) মোহাম্মদ আতিকুর রহমানকে ডিবি (উত্তর) বিভাগে বদলি করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

তিনি বলেন, দুই থানায় ওসি পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও চার জন পরিদর্শককে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ওসি সন্তোষ কুমার চাকমা খুলশী থানায় ২০ মাস যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

আর খুলশী থানার নতুন ওসি রুবেল হাওলাদার কোতোয়ালি থানায় দীর্ঘদিন ধরে পরিদর্শক (অপারেশন) ও পরিদর্শক (তদন্ত) হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেশেখ হাসিনা সরকার দুর্বল হলে ভারত-আমেরিকা কারও পক্ষেই সুখকর হবে না
পরে১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করলো কোতোয়ালি থানা পুলিশ