খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম নুরুল আবছার (৪৮)। আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানারপূর্ব খুরুশিয়া সন্দীপটিলার বাসিন্দা মৃত শামছুল হকের
ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ।
ওসি তোফায়েল আহমেদ জানান, গত ২২ আগস্ট রাতে নির্ভরযোগ্য তথ্যে ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী হাটহাজারী এলাকা হতে একটি নাম্বার বিহীন সবুজ রংয়ের সিএনজি যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে ভাটিয়ারীর দিকে আসছে। তাৎক্ষণিক অভিযান টিমকে দিয়ে ভাটিয়ারী ইউনিয়নস্থ ভাটিয়ারী হতে হাটহাজারী লিংক রোডস্থ বিএমএ আল্লাহু গেইটের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করাই। রাত সাড়ে ১১টার দিকে ওই সিএনজিটি চেক পোস্টের দিকে আসতে দেখে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিটির চালক পালিয়ে যায়। পরে
সিএনজির ভিতরে থাকা মাদক ব্যবসায়ী নুরুল আবছার (৪৮) আটক করা হয়। তার দেয়া তথ্য মতে সিএনজির যাত্রী সিটের পিছন হতে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ৫টি পুটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সবুজ রংয়ের সিএনজিটি (যার ইঞ্জিন নং- AZXWLH80017, চেসিস নং-MD2A27AX3LWH15906) জব্দ করা হয়েছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের রুজু করা হয়।
খখ/মো মি


