খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বহদ্দারহাটস্থ গুলজার
আবাসিক হোটেল ও নিরিবিলি আবাসিক হোটেল হতে ৪০ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।
ওসি খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম চান্দগাঁও’ গত ২৫ আগস্ট রাত সোয়া ৮টার সময় বহদ্দারহাটস্থ গুলজার আবাসিক হোটেল ও নিরিবিলি আবাসিক হোটেল হতে ৪০ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পতিতা-খদ্দররা হলেন, আরিফুল ইসলাম (৩২), মোঃ ফারুক (২৮), মোঃ নয়ন (২৩), পারভেজ তালুকদার (২৫), মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোঃ জুয়েল (২৪), কাইছার হামিদ (২৪), কাজল দাস (৪৫), ফয়সাল চৌধুরী (২০), ১০) রুনা মনি (২৩), মোঃ রাকিব (২১), মোঃ রাশেদ (২৮), মোঃ এমদাদ হোসেন (২৫), মোঃ জসিম উদ্দিন (২৫), জাহেদুল ইসলাম (২০), আবুল কালাম (৩৫), জাকির হোসেন (৩২), খোরশেদ আলম ওয়াশিম (৩৫), মুন্নী আক্তার (২৩), জান্নাতুল ফেরদৌস (২৪), জেসমিন আক্তার (১৮), রওশন আরা (৩৫), রেহেনা বেগম (২০), মর্জিনা আক্তার (১৮), মিতু আক্তার (২১), তানিয়া আক্তার (২১), লাকী দাস (৩২), খুরশিদা আক্তার (১৮), সুমাইয়া আক্তার (১৮), শামীমা আক্তার তানিয়া (১৮), রুমা বেগম (২১), মিনু আক্তার (২৫), মাহি আক্তার মাহি (২৬), মোহাম্মদ সেকান্দর হোসেন (৩৬), আফরোজা জাহান (৩৫), শাহাদাত হোসেন (২৬), পলি আক্তার (২৩), মোঃ ইমরান (২১), তাসলিমা আক্তার (১৯)।
খখ/মো মি


