খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর ত্রিনাথ চন্দ্র সাহাকে।
গত ২৫ আগস্ট (শুক্রবার) চৌদ্দগ্রাম
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বিদায়ী ওসি শুভ রঞ্জন চাকমার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ২৩ আগস্ট (বুধবার) কুমিল্লা জেলা পুলিশের এক আদেশে চৌদ্দগ্রাম থানা, দাউদকান্দি থানা নাঙ্গলকোট থানা ও সদর দক্ষিণ থানার ওসি পদে রদবদল করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক
(তদন্ত) ইন্সপেক্টর ত্রিনাথ চন্দ্র সাহাকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করে। আর চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমাকে কুমিল্লা জেলা কোর্টে কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি ত্রিনাথ চন্দ্র সাহা ইতিপূর্বে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লা কোতোয়ালি থানায় ওসি তদন্ত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


