এবারও পাঁচ লাখ টাকা জরিমানা গুনলো ফুলকলি!

দফায় দফায় জরিমানাতেও শুধরাচ্ছে না ফুলকলি!
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদে কারচুপি, খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন করায় ফুলকলিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

thai foods

এর আগে, মঙ্গলবারও অনুমোদনহীন পণ্য বিক্রি, মোড়কীকরণ বিধি লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

গত বছরও ফুলকলিকে দফায় দফায় জরিমানা করেছিল জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দফায় দফায় জরিমানাতেও শুধরাচ্ছে না ফুলকলি নামের এই প্রতিষ্ঠানটি।

বুধবার (৩০ আগস্ট) নগরীর বাকলিয়া এলাকায় ফুলকলির খাবার তৈরির কারখানায় অভিযান চালায় অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম মশিউর রহমান।

জেলা ও মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা আজ ফুলকলির কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদে কারচুপি, লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন, নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ নানা অনিয়ম দেখতে পাই। তাই নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নানা অনিয়ম পেয়ে নগরের মুরাদপুর এলাকার বারকোড ফুড জাংশনকে একই আইনে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত বছরও ফুলকলিকে দফায় দফায় জরিমানা করেছিল জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য পাওয়ায় গত বছরের ১৩ ডিসেম্বর হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার ফুলকলিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোড়কীকরণ বিধিমালা না মানায় গত বছরের ১৫ সেপ্টেম্বর কাটগড় এলাকার ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বছরের ১১ আগস্ট প্যাকেটের ওজনসহ মিষ্টি বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমান বেকারী পণ্য, কেক ও কোমল পানীয় দোকানে বিক্রির জন্য রাখায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার ফুলকলিকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

খখ/মো মি

আগে“খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে”-হাইকোর্ট
পরে“১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়া জড়িত না থাকলে মোশতাকের সাহস হতো না”-প্রধানমন্ত্রী