চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদক কর্মকর্তা গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

তাঁর নাম কামরুল হুদা। তিনি দুদকের এএসআই হিসেবে কুমিল্লায় কর্মরত।

গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, পরিমল ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ করার পর পুলিশ কামরুল হুদাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই স্বর্ণ ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগের ঘটনা। চট্টগ্রাম নগরীর স্বর্ণ ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তাঁর (পরিমল ধর) বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ এসেছে। এটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা লাগবে।

এর সূত্র ধরে শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে নগরীর একটি রেস্তোরাঁয় যান পরিমল ধর। এর আগেই বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে রাখেন। পরিমল ধর দেখা করতে যাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে কামরুলকে গ্রেপ্তার করে।

খখ/মো মি

আগেরাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকায় বাংলাদেশ
পরেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত