চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৪৮০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেফতার

৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

পৃথক অভিযানে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি কলোনির আফজাল মাঝির বাড়ির জাহাঙ্গীর বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, রাঙ্গামাটির জুরাছড়ি থানার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী গ্রামের ত্রিদীপ তংচঙ্গার ছেলে অমিত তংচঙ্গা ওরফে প্রদীপ (২৬) এবং রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি নোয়াদম গ্রামের বিজয় কুমার চাকমার ছেলে সুমন চাকমা (২৭)। কক্সবাজারের উখিয়া থানার পুটিবুনিয়া পালংখালী মফিজ আলম মেম্বার এলাকার মৃত আব্দুল হকের ছেলে জালাল মিয়া (৫০)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম খাসখবর ডট নিউজকে বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম চন্দগাঁও’ সিঅ্যান্ডবি এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হযেছে। তাদের কাছ থেকে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ ৪৮০ লিটার মদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত ২৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরীঘাটস্থ অস্থায়ী টিকেট কাউন্টারের সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ জালাল মিয়া (৫০)কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (শুক্রবার) বিকেল তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযান গুলোর নেতৃত্বে ছিলেন এসআই মোঃ আব্দুল মোনাফ ও এসআই হৃদয় মাহমুদ লিটন।

খখ/মো মি

আগে“আওয়ামী ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে”-প্রধানমন্ত্রী
পরেগোলপাহাড় মহাশ্মশান কালিবাড়ি কমিটির নতুন সভাপতি হলেন দোদুল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু