খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান গোলপাহাড় মহাশ্মশান কালিবাড়ি পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে দোদুল দত্তকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে’র সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চলনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে গত ৩ বছরের অর্থ রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক দোদুল দত্ত।
এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব।
সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হরিপদ দে, সাবেক সাধারণ সম্পাদক দুলাল চৌধুরী, মনিলাল দে, সাধন সিংহ, জগন্নাথ মিত্র, বিপ্লব মিত্র, দেবাশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, রুবেল দে, লেলিন পাল, বিশ্বনাথ দাশ বিষু, মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ, মিহির দে, চন্দন মহাজন, শৈবাল ভৌমিক, তুহিন রায়, রাজীব চক্রবর্তী, সুচিত্রা গুহ টুম্পা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য দোদুল দত্তকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
খখ/মো মি


