এসআই নিয়োগের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ৯২১ জন

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৯২১ জন।

thai foods

শুক্রবার (১৩ অক্টোবর) এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ১৭ অক্টোবর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগে“নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করেনি মার্কিন প্রতিনিধি দল-ড. শাম্মী আহমেদ
পরেমুজিব বায়োপিকের শিল্পী-কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ