ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়।

thai foods

পোস্টে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

এদিকে পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়। যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।’

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

ঢাকা ছিল রণক্ষেত্র। পুলিশ ও বিএনপির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন। পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশও। প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

খখ/মো মি

আগে“বিএনপি-জামাতের নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও”-তথ্যমন্ত্রী
পরে“হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা”-ডিএমপি কমিশনার