খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মদ ব্যবসায়ি আবু তাহের (২১)
বাহির সিগন্যাল বেপারী পাড়াস্থ ইছমত আলী সারেং বাড়ির মৃত মোছলেম উদ্দীনের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, ৭ অক্টোবর রাতে ইছমত আলী সারেং বাড়ি এলাকার নির্মাণাধীন ঘরের ভেতর থেকে মদ ব্যবসায়ি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১১০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
খখ/মো মি


