খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
গত ১৩ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার
দিকে কর্ণফুলী থানাধীন জোনারখালের ২’শ গজ পশ্চিম পাশে কর্ণফুলী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ টির বয়স আনুমানিক ২০-২৫ বছর। লম্বা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। মরদেহটির গায়ে নেভী ব্লু রংয়ের গেঞ্জি, নেভী ব্লু রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট। মরদেহটি সম্পুর্ন গলিত ও পঁচনধরা অবস্থায় পাওয়া গেছে।
এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নদীতে ভাসতে থাকা এক যুবকের গলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মরদেহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
খখ/মো মি


