পটিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাকিবুল হাসান হৃদয় (২২) নামে এক যুবক খুন হয়েছেন

thai foods

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশিয়া বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান হৃদয় পটিয়া আশিয়া বাংলাবাজার এলাকায় মেইলঘর এলাকার মো.কবিরের ছেলে। হৃদয় চট্টগ্রামের সদরঘাট এলাকায় দিনমজুরের কাজ করতেন।

নিহত হৃদয়ের মামা মামুন বলেন, পূর্ব শত্রুতার জেরে বিকেলে হঠাৎ করে আশিয়া বাংলা বাজারে হৃদয়ের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তোফায়েল ও ফয়সালসহ কয়েকজন যুবক। এক পর্যায়ে তারা হৃদয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যান। এসময় গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হৃদয় নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের
গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি।

খখ/মো মি

আগেনাশকতার মামলায় চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মী গ্রেপ্তার
পরেসপ্তম দফায় ৪৮ ঘণ্টার ফের অবরোধের ডাক বিএনপির