সরকারি ওষুধ চুরির দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মচারী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরির অপরাধে তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিনজনই চমেকের ৩য় শ্রেণির কর্মচারী।

thai foods

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ হাজার টাকার সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ।

এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, চমেকে দালাল ও ওষুধ চোরদের বিরুদ্ধে অভিযান চলছে। ইতিপূর্বে অনেক দালাল গ্রেফতার হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ওষুধ চুরির অপরাধে তিন কর্মচারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- চমেক হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক মো. আজিজুর রহমান (৫০)। তিনি চট্টগ্রামের মীরসরাই থানান কাঁটাছড়া গ্রামের মৃত জহুরুল হকের ছেলে। অপরজন হাসপাতালের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক (৫২)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পোমরা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। অন্যজন হাসপাতালের ইলেকট্রিক্যাল মেকানিক মো. সাইমন হোসাইন (৪৬)। চট্টগ্রামের পটিয়া থানার পশ্চিম হাইদগাঁও গ্রামের মৃত সরাফত আলীর ছেলে সাইমন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে হাসপাতালের নিচতলায় চোরাই ওষুধ নিয়ে যাওয়ার সময় টিকিট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হাসপাতালের ফার্মেসি থেকে চুরি যাওয়া ১৪ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। এরপর তার বাসা তল্লাশি করে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওষুধ চুরিতে জড়িত দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, চমেকে দালাল ও ওষুধ চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে চাটখিলের জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই
পরেবাকলিয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার